Monday, April 6, 2026

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

Date:

Share post:

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে অভিযান চালান টাস্কফোর্সের সদস্যরা।

এইদিন তাঁরা কলকাতার উল্টোডাঙা পাইকারি বাজার পরিদর্শন করেন। শাকসবজি, চাল, মাছ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখেন তাঁরা। ক্রেতাদের সঙ্গে কথা বলেন সদস্যরা। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পাইকারি বাজারে আপাতত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিককালে চালের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিলেও এখন তা স্থিতিশীল। কোনও ক্রেতা এখনও পর্যন্ত অভিযোগ করেননি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এখন থেকে প্রতিদিনই কলকাতা ও জেলার বাজারগুলিতে নজরদারি চালাবেন টাস্কফোর্সের সদস্যরা। যুদ্ধের আবহে কোনও অসাধু চক্র যেন কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি ঘটাতে না পারে, তা কঠোরভাবে দেখা হবে।

সোমবার উল্টোডাঙা বাজারে বিভিন্ন জিনিসপত্রের দর ছিল নিম্নরূপ:

• আলু: ২০-২৫ টাকা প্রতি কেজি

• পিঁয়াজ: ২৫-৩০ টাকা

• রসুন ও আদা: ১০০ টাকা

• টমেটো: ৩০ টাকা

• পটল: ২০ টাকা

• বেগুন: ৮০ টাকা

• উচ্ছে: ৬০ টাকা

• ঢেঁড়স: ৫০ টাকা

• রুই মাছ: ১৫০ টাকা

• কাতলা মাছ: ২০০ টাকা

• ইলিশ মাছ: ৮০০-১২০০ টাকা

• গলদা চিংড়ি: ১২০০-১৪০০ টাকা

• মুরগির ডিম: ৬ টাকা, হাঁসের ডিম: ১২ টাকা প্রতি পিস

রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারে স্বাভাবিকতা বজায় রাখতে প্রশাসনের এই পদক্ষেপ স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন – ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...