Saturday, April 4, 2026

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

Date:

Share post:

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়। সেই রীতি মেনে মঙ্গলবারই প্রকাশিত হল দুই ফল। সকালে দ্বাদশের পরে দুপুরে দশমের ফলও প্রকাশিত হয়। পাশের হার বাড়লেও তার পরিমাণ খুবই সামান্য। দ্বাদশের মতো দশমেও (tenth board) পাশের হারের নিরিখে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা।

সিবিএসই সাংবাদিক বৈঠক করে পরিসংখ্যান পেশ করে, এবারে দশমে পাশের হার (pass percentage) ৯৩.৬৬ শতাংশ। গতবার এই পরিমাণ ছিল ৯৩.৬০ শতাংশ। সেক্ষেত্রে পাশের হারে খুব বেশি বৃদ্ধি হয়নি। মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার অনেকটাই কম ৯২.৬৩ শতাংশ।

সিবিএসই কর্তৃপক্ষ দাবি করে, ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। এই পাশের হার থেকেই প্রমাণিত সিবিএসই-র শিক্ষাগত মান ধরে রাখতে পেরেছে সিবিএসই। সেই সঙ্গে তথ্য পেশ করা হয়, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ৯৫ শতাংশ ও ২৯০ জন ৯০ শতাংশ নম্বর পেয়েছে। রূপান্তরকামী পরীক্ষার্থীদের পাশের হার (pass percentage) ৯৫ শতাংশ। গত বছর এই পাশের হার ৯১.৩০ শতাংশ ছিল।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...