Thursday, June 25, 2026

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

Date:

Share post:

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় (Kolkata ) পেট্রোল ছিল ১০৫ টাকা ১ পয়সা, এখন থেকে বেড়ে হল ১০৫.৪১ টাকা। অর্থাৎ ৪০ পয়সা দাম বেড়েছে। পাশাপাশি ডিজেলের দাম আগে ছিল ৯১ টাকা ৮১ পয়সা। এখন হল ৯২ টাকা ১ পয়সা। রাজ্যের বিভিন্ন জায়গাতেই পেট্রোল এবং ডিজেলের আলাদা আলাদা ভাবে দাম বেড়েছে। ইতিমধ্যেই নতুন দাম কার্যকরী হয়েছে।

পেট্রোলের দাম:

  • • আলিপুরদুয়ার- ১০৬ টাকা ৬৯ পয়সা
    • বাঁকুড়া -১০৬ টাকা ৩২ পয়সা
    • বীরভূম -১০৬ টাকা পাঁচ পয়সা
    • কোচবিহার -১০৬ টাকা ৫২ পয়সা

বাঁকুড়ায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২ টাকা ৮৭ পয়সা। বীরভূমে ৯২.৪৭ টাকা, কোচবিহারে ৯২ টাকা ১১ পয়সা। দক্ষিণ দিনাজপুরে আবার ডিজেলের প্রতি লিটারের দাম ৯২ টাকা ১৮ পয়সায় দাঁড়িয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরুতে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...