Saturday, June 20, 2026

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

Date:

Share post:

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam) রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে শাপুরজি আবাসনের ই ব্লক ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় প্রথমে নিয়ে যাওয়া হয় নিউটাউনের (Newtown) বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা দেখা যাচ্ছে। অতিরিক্ত মাদক সেবকের ফলেই মৃত্যু বলে সূত্রের খবর। আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পরেই সঠিক কারণ জানা যাবে। তবে, রিঙ্কু মজুমদার (Rinku Majumder)-সহ বাড়ির অন্যান্য সদস্যদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বছর ছাব্বিশের প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। মা রিঙ্কু বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ে করার পরে সাপুরজি আবাসনে একাই থাকতেন সৃঞ্জয় ওরফে প্রীতম। এদিন সকাল সাতটা নাগাদ ওই আবাসনেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। রিঙ্কু মজুমদারের বিয়ের সময়ই তাঁর ছেলে প্রীতমের কথা সামনে আসে। সেই সময়ে মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তবে, জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ছুটিতে বেড়াতে যাওয়ায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। শোনা গিয়েছিল, প্রীতমেরও বিয়ের ঠিক হয়ে আছে। কিন্তু তার পর এদিন তাঁর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সোমবার রাতে আবাসনে বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন প্রীতম। ড্রাগ ওভারডোজে মৃত্যু হতে পারে বলে অনুমান।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...