Thursday, April 9, 2026

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

Date:

Share post:

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই কাগিসো রাবাডাদের(Kagiso Rabada) আইপিএলে আসার সমস্যাও কার্যত মিটে গিয়েছে। প্রস্তুতির জন্য যে তারিখ তারা ঘোষণা করেছিল, সেই সিদ্ধান্তই বদলে ফেলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ২৬ মে নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি প্রোটিয়া শিবির শুরু করবে আগামী ৩ জুন থেকে। এরপরই জল্পনা তুঙ্গে।

এক সপ্তাহ স্থগিত থাকার পর অবশেষে আগামী ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএলের(IPL) পরবর্তী ম্যাচ গুলো। সেখানেই বদলে গিয়েছে এবারের ফাইনালের দিনও। দিন বদলে এবার আইপিএলের ফাইনাল হবে আগামী ৩ জুন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও তাদের দিন বদলে এই তিন তারিখ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি রেখেছে। আর তাতেই রাবাডাদের(Kagiso Rabada) নিয়ে সমস্যাও কার্যত মিটে গিয়েছে।

আইপিএল স্থগিত হওয়ার পরই দেশে ফিরে গিয়েছিলেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি ক্রিকেটাররা। এরপরই শুরু হয়েছিল নতুন জল্পনা। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই আইপিএলের দিন ঘোষণা করেছিল বোর্ড। এরপরই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিদের তাদের ক্রিকেটারদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। সেই সময় থেকেই শুরু হয়েছিল সমস্যাটা।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আসা নিয়েই সমস্যা দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল বেশিরভাগ অজি এবং প্রোটিয়া ক্রিকেটাররা নাকি আসতে চাইছেন না। এরপরই দ্কষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ঘোষণা যে তাদের দেশের ক্রিকেটারদের নাকি ফিরতে হবে আগামী ২৬ মে-র মধ্যে। কারণঁ সেই সময় থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু হবে।

তখনই রাবাডাদের আসা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। এবার ক্রিকেটারদের আগামী ৩ জুন যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...