Monday, April 6, 2026

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

Date:

Share post:

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা পায়নি মোদি সরকার। তার থেকেও বড়, পাকিস্তানের নিন্দা এই ইস্যুতে প্রায় কোনও দেশই করেনি, আন্তর্জাতিক সংস্থাগুলিও করেনি। এবার তাই ভারতই পাকিস্তানের (Pakistan) নিন্দা প্রচারে নামছে। দলমত নির্বিশেষে সাংসদরা যাবেন পাক বিরোধী প্রচারে।

পাকিস্তানকে বিশ্বমঞ্চে নিচু দেখানোর কোনও পথ হাতছাড়া করতে চায় না মোদী সরকার। তাই এবার দেশের সব রাজনৈতিক দলের সাহায্য চাওয়া হল পাক বিরোধী প্রচারের জন্য। কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে এনডিএ (NDA) জোটের সব দল। সেইসঙ্গে বিজেডি (BJD), কংগ্রেসসহ (Congress) বড় বিরোধী দলগুলিও।

চলতি মাসের ২২-২৩ তারিখে পাকিস্তান বিরোধী প্রচার অভিযান শুরু করতে চলেছে ভারত। তার জন্য সাংসদদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু দেশে সাংসদ প্রতিনিধিরা গিয়ে কূটনৈতিক স্তরে কীভাবে পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, তার বিবরণ তুলে ধরবেন। জুন মাসের প্রথম সপ্তাহেই এই সফর সম্পূর্ণ হবে।

সাংসদদের প্রতিটি দলে ৫ থেকে ৬ জন সাংসদ থাকবেন। এর মধ্যে বিজেপির সাংসদরা যেমন থাকবেন, তেমনই থাকবেন বিরোধী দলের (opposition parties) প্রতিনিধিরাও। ভারত সরকারের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য তুলে ধরা হবে তার খসড়াও রওনা দেওয়ার আগেই পেয়ে যাবেন সংসদরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...