Tuesday, March 31, 2026

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

Date:

Share post:

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা হামলার হুমকি দিয়ে মুম্বই পুলিশের কাছে একটি ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গেছে। বি-টাউনের কয়েকটি বিলাসবহুল হোটেলও উড়িয়ে দেওয়ার কথা সেখানে উল্লেখ করা আছে। তালিকায় নাম রয়েছে তাজমহল প্যালেস হোটেলেরও। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে মুম্বইয়ে। সূত্রের খবর, আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এদিন সকালে মুম্বই বিমানবন্দরে অফিসিয়াল আইডিতে হুমকি ইমেল করা হয়। এখনও পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়।

গত মঙ্গলবার ভারতের আর্থিক রাজধানী মুম্বইতে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি মেইল করা হয়েছিল। বুধবার পর্যন্ত মহারাষ্ট্র পুলিশ সতর্কতা জারি করে। ইমেলটি কোনও প্র্যাঙ্কস্টার পাঠিয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা তা দিয়ে তদন্ত শুরু হয়। চার দিনের মাথায় শনিবার ফের হুমকি ইমেল পেল মুম্বই পুলিশ (Mumbai Police)।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...