Friday, June 26, 2026

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

Date:

Share post:

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের (Ministry of Parliamentary Affairs) তরফে সাতটি দলের নেতৃত্বে থাকা সাংসদদের নাম প্রকাশ করা হয়েছিল। এবার প্রকাশ করা হল সাতটি দলে কোন কোন সাংসদ থাকবেন এবং তাঁরা কোন কোন দেশে যাবেন। সেই অনুযায়ী তৃণমূল থেকে একটি প্রতিনিধি দলে থাকছেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার সাংসদ ও বিদেশ মন্ত্রকের আধিকারিকদের প্রতিনিধি দলের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেন। সেই অনুযায়ী সাতটি প্রতিনিধি দলে থাকছেন মোট ৪৪ জন সাংসদ। বিজেপি ও এনডিএ (NDA) জোটের সাংসদদের পাশাপাশি সেখানে রয়েছেন ইন্ডিয়া (I.N.D.I.A. alliance) জোটের সাংসদরাও। মোট ৩২ টি দেশে যাবেন ভারতের প্রতিনিধি দলের সদস্যরা।

এরই মধ্যে একটি প্রতিনিধিদল যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গণতান্ত্রিক কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। সেই প্রতিনিধি দলের একজন সদস্য তৃণমূলের বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকছেন এনডিএ জোট শরিক জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা।

এছাড়াও গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ইংল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নে রওনা দেওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদ। রাশিয়ায় যে প্রতিনিধিদল যাচ্ছে তার নেতৃত্বে ডিএমকে (DMK) সাংসদ কানিমোঝি করুণানিধি। মধ্যপ্রাচ্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...