Monday, April 6, 2026

ইট দিয়ে খুন! ১৪ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্তর 

Date:

Share post:

১৪ বছর আগের খুনের মামলায় অবশেষে চন্দননগর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন কাশিনাথ মণ্ডল। শনিবার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ২৬ জুলাই, তারকেশ্বর আমতলা বাস স্ট্যান্ডে। তুচ্ছ কারণে দুই প্রৌঢ়— নবকুমার খাঁড়া (৫৮) ও কাশিনাথ মণ্ডলের মধ্যে বচসা বাধে। রাগের বশে কাশিনাথ প্রথমে কাঠ ও পরে আধলা ইট দিয়ে নবকুমারের মাথায় আঘাত করেন। স্থানীয়রা নবকুমারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মুক্তারপুরের বাসিন্দা দুই প্রৌঢ়ের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ কাশিনাথকে গ্রেফতার করে। তদন্ত করেন অফিসার উদয় শঙ্কর রায়। মামলার শুনানিকালে কাশিনাথ জামিনে ছাড়া পেলেও, ২০২৫ সালের ৭ মে মামলাটি আদালতে ওঠার পর তাকে ফের হেফাজতে নেওয়া হয়।

সরকারি আইনজীবী গোপাল পাত্র জানান, ১৩ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে জোরাল প্রমাণ উঠে আসে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে ন্যায় পেলেন মৃতের পরিবার।

আরও পড়ুন – ইউটিউবার থেকে বিধবা মহিলা, তথ্য পেতে জাল পাতা পাকিস্তানের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...