Wednesday, March 18, 2026

প্রথম না হয়েও দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নজির নীরজের

Date:

Share post:

তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের ‘সোনার ছেলে’ দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025) প্রথম স্থান অধিকার করতে না পারলেও পুরুষদের জ্যাভেলিন থ্রোতে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া (Neeraj Chopra) । অলিম্পিক পদকজয়ী ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ।

নব্বই মিটার দূরত্ব অতিক্রম করার লড়াইটা টোকিও অলিম্পিক্সের পর থেকেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন নীরজ। অবশেষে নিজেকে দেওয়া চ্যালেঞ্জ জিতলেন। তবে শীর্ষস্থানে শেষ না করতে পারার দুঃখটা রয়ে গেল তরুণ তুর্কি ক্রীড়াবিদের। কাতার স্পোর্টস কমপ্লেক্সে প্রথমবার থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ। দ্বিতীয় থ্রো যদিও ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে নিজের কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপটা এখনও মেনে নিতে পারতেন না ভারতের সোনার ছেলে।এই টুর্নামেন্টে নামার আগে কম বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়নি নীরজকে। তবে সেসব পিছনে ফেলে রেখে আপাতত পরবর্তী অনুশীলনে জোর দিচ্ছেন দেশের জ্যাভলিন তারকা।

 

spot_img

Related articles

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...