Friday, April 3, 2026

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের সুপারস্টার অভিনেতারা। এই পরিস্থিতিতে আবার হঠাৎ করেই আগমন অতীতের কৃষ্ণসার হরিণহত্যা মামলার ছায়ার। প্রায় আড়াই দশক আগের ঘটনা এখনও ব্যতিব্যস্ত করে রেখেছে, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার তারকাদের। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হয়ে দু-রাতের জন্য জেলের ভাত খেতে হয়েছিল সলমন খানকে (Salman Khan)। ২০২৫ সালে এসেও হুমকি চিঠি পাঠানো হচ্ছে তাঁকে। এখন আবার টার্গেট ওই সিনেমার দুই অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) এবং তাব্বু (তাবাসসুম ফাতিমা হাশমি)। শোনা যাচ্ছে হরিণ হত্যা মামলায় এই দুই তারকাকে রাজস্থানের নিম্ন আদালত ‘নির্দোষ’ বলে বেকসুর খালাস করার যে রায় দিয়েছিল, এবার তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজস্থান সরকার (Rajasthan Govt)।

আজ থেকে প্রায় সাতাশ বছর আগে যোধপুরে চলছিল ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং। সেখানে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। একই দায় বর্তায় সইফ আলি খান, তাব্বু, নীলম-সহ একাধিক তারকার উপরে। ২০১৮ সালের ৫ এপ্রিল বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সলমন খানের শাস্তি হয়। কিন্তু বেকসুর খালাস পান বাকি অভিনেতা- অভিনেত্রীরা। গত শুক্রবার (১৬ মে )বিচারপতি মনোজ কুমার গর্গের আদালতে এই মামলায় লিভ-টু-আপিল আবেদনের শুনানি হয়। তিনি বিষয়টিকে সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলির সাথে তালিকাভুক্ত করার নির্দেশ দেন। এর জেরেই ফের বিপাকে পড়তে চলেছেন সইফ ও তাব্বু, মনে করছে বিটাউন। যদিও দুজনের কারোর প্রতিক্রিয়া মেলেনি। মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...