Monday, June 22, 2026

রাজ্য সড়কে রামলাল! একঘণ্টা থমকে রইল যান চলাচল

Date:

Share post:

টানা একঘণ্টা! রাজ্য সড়কের উপর ঠায় দাঁড়িয়ে ঝাড়গ্রামের (Jhargram) ত্রাস রামলাল। কোথা থেকে বিপুল পরিমাণ কাদা মেখে রবিবার ৫ নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে পড়ায় দীর্ঘক্ষণের জন্য থমকে গেল ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় যান চলাচল। শেষে বন দফতরের চেষ্টায় রামলালকে জঙ্গলে ফেরৎ পাঠানো হলে সচল হয় রাজ্য সড়ক (state highway)।

জঙ্গলমহলের রাস্তায় আচমকা হাতির দলের উপস্থিতি নতুন কিছু নয়। যে কোনও সড়কের উপর হাতির দলের আনাগোনায় সতর্কতার সঙ্গে যান চলাচলও বাধ্যতামূলক। তবে বিচ্ছিন্ন কোনও হাতি সড়কের উপর উঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কথা সাম্প্রতিক সময়ে মনে করতে পারছেন না স্থানীয়রা। তবে দলছুট রামলালের গতিবিধি এমনই, যা আগে থেকে কোনওভাবে অনুমান করা সম্ভব নয়, এমনটাও জানাচ্ছেন ঝাড়গ্রামের (Jhargram) মানুষ।

রবিবার সকালে গড় শালবনি এলাকায় ৫ নম্বর রাজ্য সড়কে (state highway) উঠে পড়ে রামলাল হাতিটি। প্রায় একঘণ্টা সেখানেই সেভাবে সে দাঁড়িয়ে থাকে। দুপাশের যানবাহনগুলি ঠায় অপেক্ষা করে। আর মানুষকে দুর্ভোগে ফেলে রামলাল যেন মজা দেখতে থাকে। শেষ বন দফতরের কর্মীরা তাকে পাশের একটি জঙ্গলে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। বন দফতরের অনুমান পাশের জঙ্গলে আগে থেকে দুটি হাতি থাকায় হয়তো রামলাল সেখানে যেতে চায়নি।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...