Saturday, June 27, 2026

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

Date:

Share post:

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। শিশু-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটির সকালে নিজামের শহরের গুলজার হাউসের একতলায় প্রথমে আগুন লাগে। দ্রুত তা উপরের বিল্ডিং গুলিতে ছড়িয়ে পড়ে। গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটা দোকান রয়েছে। কিন্তু সকাল ছটার সময় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন সব দোকান বন্ধ থাকায় কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। যদিও এই মুহূর্তে দমকলের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...