Monday, April 13, 2026

পৃথিবীর ভালো করতে গিয়ে ভাঙল মাস্তুল! ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের

Date:

Share post:

ঠিক যেন হলিউড সিনেমা। সেতুর উচ্চতা অনেক কম জেনেও সোজা চালিয়ে দেওয়া হল জাহাজ। তাতেই একের পর এক তিনটি মাস্তুল ভেঙে গেল একেবারে দেশলাই কাঠির মতো। ভাঙা মাস্তুলের উপর থেকে ঝুলে রইলেন কিছু নাবিক। তবুও জাহাজ এগিয়ে চলল। গোটা নিউইয়র্ক (New York) শহর এই দৃশ্য দেখে আঁৎকে উঠল।

এভাবেই নিউইয়র্কের (New York) ব্রুকলিন সেতুতে ধাক্কা খেয়ে ভয়ানক ক্ষতিগ্রস্ত মেক্সিকোর (Mexico) নৌসেনার জাহাজ। গ্লোবাল গুডউইলের (Global Goodwill) বার্তা নিয়ে সাদা রঙের কহতেমক জাহাজটি মেক্সিকো থেকে পৌঁছেছিল নিউইয়র্ক। ব্রুকলিন সেতুর আশেপাশে সন্ধ্যার আনন্দ উপভোগ করা পর্যটকরা জাহাজের সৌন্দর্যের ছবি তুলছিলেন। আচমকাই সেটি সেতুতে ধাক্কা খেতে শুরু করে। একের পর এক মাস্তুল (mast) ভেঙে এগিয়ে যায়। পর্যটকদের মোবাইলের ভিডিওতে গোটা দুর্ঘটনা ধরা পড়েছে।

জাহাজটিতে সেই সময় ২৭৭ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ২২ জন আহত হন। পরে তাঁদের ডিঙি নৌকায় করে জাহাজ থেকে বের করে এনে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের পরে মৃত্যু হয়। ঘটনার জেরে ব্রুকলিন সেতুর (Brooklyn Bridge) উপর যান চলাচল দীর্ঘক্ষণ আটকে যায়। তবে সেতুর বড় কোনও ক্ষতি হয়নি বলে জানায় নিউইয়র্ক কর্তৃপক্ষ।

তবে নিচু সেতুর তলা দিয়ে কেন জাহাজটি অত দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি প্রথম মাস্তুল ভাঙার পরেও কেন জাহাজ থামিয়ে দেওয়া হয়নি, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তদন্তকারীদের দাবি, আগে জাহাজ থামিয়ে দিলে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হতো।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...