Friday, April 3, 2026

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

Date:

Share post:

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করতে হল তাদের। অভিযোগ প্রশাসনিক অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাঁকে সাতদিনের সময় দিয়েছে বিএমসি, নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য।

একাধিক অবৈধ নির্মাণ নিয়ে মুম্বই তথা মহারাষ্ট্রে বিরোধীরা সরব হওয়ার পরই একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বিএমসি (BMC)। সেই নজরদারিতেই এপর্যন্ত ১৩০ টি অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তার মধ্যে মাধ আইল্যান্ড এলাকায় সম্প্রতি পাঁচটি বাড়ি ভেঙেও দেওয়া হয়।

সপ্তাহখানেক আগে মালাড (Malad) এলাকার এরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দির এলাকায় তদন্তে গিয়েই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণ নজরে আসে বিএমসি-র (BMC)। উপযুক্ত অনুমতি ছাড়াই সেখানে একটি একতলা বাড়ি, একটি একতলার কাঠামো ও দুটি অস্থায়ী ইটের কাঠামো নির্মাণ করেছিলেন মিঠুন, অভিযোগ কর্তৃপক্ষের। এছাড়াও সেখানে তিনটি অস্থায়ী কাঠ, কাঁচের কাঠামো, এসি শিট রাখার অভিযোগ তোলা হয়।

ইতিমধ্যেই একাধিক নির্মাণকে ভুয়ো কাগজের মাধ্যমে তৈরি বলে অভিযোগ তুলেছে বিএমসি (BMC)। মিঠুন চক্রবর্তীর নির্মাণের ক্ষেত্রে যথাযথ অনুমতি নেই বলেই অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কেন তিনি এমন নির্মাণ করেছেন, সেই উত্তর দিতে হবে সাতদিনের মধ্য়ে। যদিও মিঠুনের দাবি, তিনি কোনও অবৈধ নির্মাণ করেননি। যথাযথ উত্তর তিনি বিএমসি-কে পাঠিয়েছেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...