Tuesday, April 7, 2026

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে পারিবারিক বিবাদের (property dispute issue) জেরে ভাইয়ের হাতে খুন হতে হলে ৩৫ বছরের যুবককে। মৃতের নাম আনোয়ার হোসেন লস্কর (Anwar Hossain Laskar)। শনিবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কাউকে অফিসিয়ালি গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জেঠতুতো ও খুড়তুতো ভাইদের মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে ঝামেলা চরম পর্যায়ে পৌঁছলে অভিযুক্ত ভাই ইসমাইল লস্কর ধারালো ছুরি দিয়ে আনোয়ার হোসেন লস্করের পেটে ও কাঁধে একাধিকবার আঘাত করে। ইঁট দিয়ে মাথাতেও আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...