Monday, March 16, 2026

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

Date:

Share post:

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে পারলেন না রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। কার্যত দ্রাবিড়ের কাঠগড়ায় রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের হারের পর দলের বোলিংকেই দুষছেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)।  ব্যাটারদের নিয়ে সমালোচনা হলেও রাহুল দ্রাবিড় কিন্তু তাদেরকে একেবারেই দোষ দিতে নারাজ। তাঁর মতে এবারে রাজস্থান রয়্যালসের খারাপ বোলিং এবং ফিল্ডিংই তাদের ব্যর্থদার পিছনে প্রধান কারণ। সেদিকেই আগামী মরসুমে নজর দেওয়ার বার্তা দ্রাবিড়ের।

এই মুহূর্তে লিগ টেবিলে ৯ নম্বর স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচেও পঞ্জাব কিংসের কাছে ১০ রানে হেরেছে রাজস্থানের রয়্যালস বাহিনী। সেই ম্যাচে হারের পরই আর নিজের মুখ বন্ধ রাখতে পারেননি রাহুল দ্রাবিড়। স্বভাবত সমালোচনা তাঁর মুখ থেকে শোনা যায় না। কিন্তু এবার ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষলেন তিনি। চলতি আইপিএলে বেশিরভাগ ম্যাচেই ২০০ রানের ওপর লক্ষ্য তাড়া করতে  হয়েছিল রাজস্থান রয়্যালসকে।

দ্রাবিড়ের মতে শেষ ম্যাচের পিচ নাকি ২২০-এর মতো একেবারেই ছিল না। কিন্তু সেটাই হয়েছে। বোলারদের খারাপ বোলিংই যে এরজন্য দায়ী তা মানতে কোনও দ্বিধা নেই দ্রাবিড়ের। এই প্রসঙ্গে ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, “ব্যাটারদের দোষ দেওয়ার কোনও মানেই হয় না। এই ম্যাচের পিচ কখনোই ২২০ রান হওয়ার মতো ছিল না। ১৯৫ থেকে ২০০ রান হলে ঠিক ছিল। সেখানেই আমরা ২০ রানের মতো অতিরিক্ত রান দিয়েছি। যদি গোটা মরসুমের দিকে তাকানো যায় দেখা যাবে আমরা একেবারেই ভালো বোলিং করতে পারিনি। উইকেট যেমন তুলতে পারিনি, তেমন রানও আটকাতে পারিনি”।

বোলিংয়ের পাশাপাশি খারাপ ফিল্ডিংয়ের কথাও শোনা গিয়েছে রাহুল দ্রাবিড়ের মুখে। এই মরসুমে রাজস্থান রয়্যালসের দৌড় কার্যত শেষ হয়ে গিয়েছে। আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেটা জিতেই হয়ত লিগ শেষ করতে চাইবেন সঞ্জু স্যামসনরা। আগামী মরসুমে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাহুল দ্রাবিড়।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...