Saturday, April 4, 2026

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

Date:

Share post:

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই তাদেরকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে দেখতে শুরু করেছেন। সেই বেঙ্গালুরু শিবিরেই বড়সড় ধাক্কা। আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সেরা তারকা বোলার লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। সেই জায়গাতেই জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে(Blessing Muzarbani) দলে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। কিন্তু এনগিডির অভাব তিনি মেটাতে পারবেন কিনা তা নিয়েই এখন প্রশ্ন।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মাঝে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার ফলেই সমস্ত হিসাবটা বদলে গিয়েছিল। একসময় অজি ক্রিকেটারদের সঙ্গে প্রোটিয়া ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। কিন্তু একটি ম্যাচ খেলার পরই এবার দেশে ফিরে যেতে হচ্ছে এনগিডিকে।

সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল(WTC Final)। আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সেই কারণেই এবার দেশে ফিরে গিয়েছেন এই তারকা প্রোটিয়া পেসার। সেই জায়গাতেই এবার জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী কয়েকটা ম্যাচ তাঁকেই দেখা যাবে বিরাটদের দলের জার্সিতে।

জিম্বাবোয়ের হয়ে এখনও পর্যন্ত ৭১টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্লেসিং মুজারবানি(Blessing Muzarbani)। সেখানে তাঁর ঝুলিতে উইকেট রয়েছে ৭৮টি। এছাড়াও ১২টি টেস্ট ও ৫৫টি ওডিআই খেলেছেন মুজারবানি। বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়েই ব্লেসিং মুজারবানিকে দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...