Monday, April 6, 2026

অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে, পিছিয়েই চলেছে দল নির্বাচন

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজে নামবে ভারত(India Test Team)। হাতে আর মাত্র ৩১ দিন সময় রয়েছে। কিন্তু এখনও দল নির্বাচন(Team Selection) করতে পারেনি ভারত। দল ঘোষণার সময় ক্রমশই পিছোতে শুরু করেছে। এবার শোনাযাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে হতে পারে ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা। শেষপর্যন্ত কিন্তু কেন এতটা দেরী হচ্ছে তা নিয়েই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় দল নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় দলের অধিনায়ক কে হবেন এবং বিরাট কোহলির জায়গায় চার নম্বরে কে খেলবেন তা নিয়েই এখন চলছে নানান হিসাব। বিশেষ করে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তাই এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতীয় দলের নির্বাচকরা। আর সেটাই নাকি দল ঘোষণার পিছনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

প্রথমে ২০ মে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার দিন হিসাবে। কিন্তু মাঝে আইপিএল(IPL) স্থগিত হয়ে যাওয়ার ফলে সেই তারিখও পিছিয়ে যায়। শোনাযাচ্ছে ২০ থেকে নাতি ২৩ মে-তে চলে গিয়েছিল দল নির্বাচনের সেই দিন। কিন্তু এখন শোনাযাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে নাকি হতে পারে ভারতীয় দল নির্বাচন। নির্বাচকদের চিন্তা এখন একটাই। ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন। ঋষভ পন্থ(Rishabh Pant) এবং শুভমন গিলের(Shubman Gill) নাম নিয়ে নাকি আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে।

কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না নির্বাচকরা। তাড়াহুড়ো করতে নারাজ তারা। অন্যদিকে আবার সিরিজের সময়ও এগিয়ে আসছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...