Thursday, June 25, 2026

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর নজরদারির লক্ষ্যে মঙ্গলবার মানিকতলা ও বাগমারী বাজারে যৌথ অভিযান চালান টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে পণ্যের দাম ও ওজন নিয়ে আলোচনা করেন আধিকারিকরা। টাস্ক ফোর্সের সদস্যদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিদর্শনের সময়ে বিক্রেতারা নির্দিষ্ট একদাম বললেও, পরে সেই দাম বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই অনিয়ম রুখতেই প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বাজারে দাম বাড়লেও রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে, মূল্যবৃদ্ধি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়। সেই কারণেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। আর এক সদস্য কমল দে বলেন, “এই অভিযান কোনও বিক্রেতাকে চাপে ফেলার জন্য নয়, বরং বাজারে স্বাভাবিক ও যুক্তিসঙ্গত দাম বজায় রাখার জন্যই এই তৎপরতা।”

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক জানান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও সমিতির যৌথ উদ্যোগে বাজারে নিয়মিত তদারকি হয়। এর ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে দাম স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের দল বাগমারী বাজারেও যান। সেখানেও পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন এবং কেউ যেন অযৌক্তিক মুনাফা না করতে পারেন।

আরও পড়ুন – জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...