Wednesday, June 24, 2026

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

Date:

Share post:

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার জল। তার উপর আবার আজ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির ‘কমলা’ (Orange alert in Jalpaiguri, Alipurduyar) সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, উত্তর দিনাজপুরে। সোমবার মাইকিং করে সতর্ক করা হয়েছে দক্ষিণ সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মেলি শহরের নদী সংলগ্ন বসতি এলাকার বাসিন্দাদের। রাতে বৃষ্টি হয়েছে দার্জিলিঙে (Darjeeling)। ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ ও পূর্ব সিকিমের landslide in South and East Sikkim) একাধিক রাস্তা। আশঙ্কা বাড়ছে পর্যটকদের মনেও।

দক্ষিণ ভারতে বৃষ্টির দাপট চলছে, বর্ষা ঢুকেছে আন্দামান নিকোবরেও। কিন্তু উত্তরবঙ্গে প্রাক বর্ষাতেই যেভাবে তিস্তার জলস্তর বাড়ছে তাতে চিন্তায় প্রশাসন। রবিবার থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে সিকিম ও উত্তরের পাহাড়-সমতলে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। দুর্যোগের আশঙ্কায় নদীর সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধসের জন্য গাংলা গ্রামের কাছে ইয়াংগাং থেকে রাভাংলা পর্যন্ত রাস্তা ভেসে গিয়েছে। বেশ কয়েকটা জায়গা থেকে ছোটখাটো দুর্ঘটনার খবর মিলেছে। মৌসুমি খোলার জল উপচে পড়েছে রাস্তায়, যার জেনে ব্যাহত হয়েছে যান চলাচল। পরিস্থিতি থেকে নজর রাখছে প্রশাসন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (IMD) সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা (Gopinath Raha) জানিয়েছেন, “আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।”

-.

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...