Friday, June 12, 2026

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। সেইমতো ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে তৈরি করা হয়েছে হয়েছে পরিষেবা প্রদান মঞ্চ। আজ মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে চলেছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

সোমবার উত্তরবঙ্গের পৌঁছে একগুচ্ছ ঘোষণার পাশাপাশি উন্নয়নের কাজে শিল্পোদ্যোগীদের পাশে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের পক্ষ থেকে ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রায় আড়াই ঘণ্টা ধরে উত্তরবঙ্গের প্রতিটি জেলার শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রাজ্যের তিন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া, সত্যম রায়চৌধুরী এবং রুদ্র চট্টোপাধ্যায় হাজির ছিলেন। সোমের পর মঙ্গলেও সরকারি প্রকল্পের শিলান্যাস ও পরিষেবা প্রদানের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান আর কোন নতুন ঘোষণা করেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Related articles

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...