Friday, June 12, 2026

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

Date:

Share post:

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী আইন পাশ করাবার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আপাতত আইনে পরিণত হয়েছে। কিন্তু তা কার্যকরী হওয়ার আগেই এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা দায়ের হয়। সেই শুনানিতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল, মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। গত বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বলা হয় ২০ জুন এই সংক্রান্ত পর্যবেক্ষণ প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ (A bench of Chief Justice B. R. Gavai and Justice A. G. Masih)। ওয়াকিবহাল মহল মনে করছে, এদিন বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ’ দিতে পারে দেশের শীর্ষ আদালত। আজ এই মামলার দিকে নজর থাকবে।

 

Related articles

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টার ধারা! তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ

বাংলাদেশের হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক থানায় অভিযোগ দায়ের পরে এবার ৯ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চে করা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার

বড়পর্দায় সবসময় দর্শকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে গেছেন তিনি। চিত্রনাট্যের দাবি মেনে নিজের অভিনয়ের মধ্যে স্বতন্ত্রতার ছাপ...