Monday, March 16, 2026

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে কথা বলে টোল ট্যাক্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ শুনে স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তাও দিয়েছেন তিনি। এক ব্যবসায়ী অভিযোগ করে টোল ট্যাক্সের বিষয়টি তুলে ধরেন। এর ফলে তাঁদের কস্টিং বেড়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রের বিষয়। এখন তো একটাই ট্যাক্স। আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম, আমি নেব না। তবে আমরা একটা অনুরোধ করে দেখতে পারি। পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।

এছাড়াও অভিযোগ ওঠে অনলাইনে ট্রেড লাইসেন্সের পরও পুরসভার তরফে ডেভেলপমেন্ট ফি নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, সব জায়গায় লোকালরা একটু বেশি পাওয়ারফুল হয়। ওরা সব বড় বড়। একটা কথা আছে না, বাঁশের চেয়ে কঞ্চি দড়। আর বললাম না। ওরা ইনকামের জন্য এসব করে। কিন্তু আমরা এটা সাপোর্ট করি না। মুখ্যসচিবকে বলে দেব গাইডলাইন দিয়ে দিতে। মিউটেশন ফি এবং কনজারভেনশন ফি বৃদ্ধি নিয়েও অভিযোগ করেন অনেক ব্যবসায়ী। এই নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কেন এটা হচ্ছে? আমি তো ফি বাড়াই-ই না। আমাদের ওখানে জলের উপরও ট্যাক্স বাড়াতে দিই না। এটা তো হওয়া উচিত না। এরপরেই মুখ্যসচিবকে বিষয়টা দেখতে বলে ফাইল চেয়ে পাঠাতে নির্দেশ দেন।

আরও পড়ুন – শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...