Friday, April 10, 2026

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

Date:

Share post:

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে উত্তরের কোথায় কী প্রয়োজন বলার জন্য নির্দিষ্ট দায়িত্বে থাকা নেতা ও মন্ত্রীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো মতামত জানান তাঁরা।

বিদ্যুৎ নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ২০১১ সালে উত্তরবঙ্গের ৮৪০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল। আজকের দিনে বিদ্যুতের চাহিদা ৩৫০০ মেগাওয়াট। আগামী দিনে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। লোডশেডিং এখন বিদায় নিয়েছে।

চা-শিল্প প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, ২০১১ সালের পর থেকে ঘুরে দাঁড়িয়েছে চা-বাগান। শ্রমিকদের কথা ভেবেছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিনিয়োগ প্রসঙ্গে বলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার শিল্প আরও এগিয়ে যাবে। শিল্পপতিরা নিজে বলছেন মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন। একইভাবে তাঁরা যেন আরও এগিয়ে আসেন সেই আহ্বান জানান তিনি।

শিলিগুড়ির কাজের ক্ষেত্রে কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন মেয়র গৌতম দেব। পুরো বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী মেয়রকে নির্দেশ দেন সমস্যাগুলি লিপিবদ্ধ করে পাঠানোর।

আরও পড়ুন – স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...