Tuesday, March 10, 2026

সিঙ্গল বেঞ্চের রায় বহাল, উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগে না হাইকোর্টের

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে এখনই নিয়োগ করা যাবে না (No recruitment in Super Numerary Post)। সুপার নিউমেরারি নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের যে স্থগিতাদেশ ছিল তা আপাতত বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) এবং বিচারপতি স্মিতা দাসের (Smita Das) ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় যেহেতু অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি নিয়ে মামলাটি সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। তাই এই অবস্থায় যদি অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করা হয় সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়তে পারে।

গত ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu) বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিপ্রার্থীদের একাংশ।তাঁদের আইনজীবীর বক্তব্য, দীর্ঘ দিন কি অন্তর্বতী স্থগিতাদেশ বহাল থাকতে পারে। দু’বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আগামী ১৮ জুন সিঙ্গল বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালত কী পর্যবেক্ষণ জানায় তার উপর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করে আছে।

spot_img

Related articles

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...