Tuesday, February 24, 2026

খতম মাও সাধারণ সম্পাদক! ছত্তিশগড়ে একসঙ্গে নিকেশ ২৬ মাওবাদী

Date:

Share post:

ছত্তিশগড়ে যৌথবাহিনীর চাপে কোণঠাসা মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব। বুধবার ভোরে ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে এবার মাওবাদীদের সাধারণ সম্পাদক (General Secretary) নাম্বালা কেশব রাও-এর মৃত্যুর সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিজাপুর সীমান্তে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদীর (Maoist) দেহ উদ্ধারের দাবি যৌথ বাহিনীর। চলছে সেই দেহ সনাক্তকরণের কাজ।

অপারেশন ব্ল্যাক ফরেস্টের (Operation Black Forest) মধ্যে দিয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রাজ্যগুলিতে মাও-বিরোধী কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে মাওবাদীদের কোণঠাসা করার কাজ অনেকাংশে করে ফেলেছে। সেই মতো বিজাপুর-নারায়ণপুর সীমান্তে মাওবাদী বিরোধী অভিযান শুরু হয় বুধবার ভোরে। সেই অভিযানে ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের (DRG) কর্মীরা নায়ারণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর, কোন্দাগাঁও এলাকা তল্লাশি ও নিধন চালানো হয়। বুধবার বেলায় ওই এলাকা থেকে ২৬ মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে দাবি নারায়ণপুর পুলিশ সুপারের।

ফের একবার মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। তবে বুধবারের সাফল্যকে অনেক বড় মাত্রা দেওয়া হয়েছে, কারণ দাবি করা হচ্ছে এই অভিযানে একাধিক শীর্ষ মাও-নেতার মৃত্যু হয়েছে বলে। তার মধ্যে অন্যতম নাম্বালা কেশব রাও ওরফে বসোয়া রাজু। তিনি সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক (General Secretary)। ছত্তিশগড় পুলিশের তরফ থেকে তাঁর মৃত্যু নিশ্চিত না করা হলেও তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই কেশব রাও ২০১৭ সাল থেকে গোটা দেশের মাও অভিযানকে নেতৃত্ব দিতেন। মাও অভিযানের বহু অপারেশনের মাস্টার মাইন্ড এই কেশব রাও বলেই দাবি গোয়েন্দাদের। ৬৭ বছরেও কেশব ছিল স্থানীয় এলাকায় ত্রাসের কারণ। তার মাথার দাম ১ কোটি টাকা ধার্য করা ছিল। প্রাথমিকভাবে তার দেহ সনাক্ত করে মাওবাদী সাধারণ সম্পাদকের মৃত্যু নিশ্চিত করার অপেক্ষা ছত্তিশগড় পুলিশের।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...