Sunday, April 5, 2026

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল অনলাইনের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে জমা দেওয়া হবে। সরকারি নথিপত্রের ডিজিটাল রূপান্তরের উদ্যোগের অংশ হিসাবেই এই নতুন পদ্ধতি চালু হচ্ছে।

এই বিষয়ে রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্র একটি নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন, চলতি মাস থেকেই ধাপে ধাপে এই অনলাইন বিল জমার ব্যবস্থা কার্যকর হবে। নির্দেশিকায় পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস ও ট্রেজারি বিভাগকে বলা হয়েছে, এখন থেকে আর কোনও বেতন বা পেনশন সংক্রান্ত প্রিন্টেড কপি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে পাঠাতে হবে না।

তবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে ট্রেজারিতে পুরনো নিয়মে বেতন বিল জমা দেওয়ার ব্যবস্থাও বজায় রাখা হবে। এই অবস্থায় বিল অনুমোদনের পর তা সংশ্লিষ্ট দফতরে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাগজের ব্যবহার হ্রাস করে পরিবেশবান্ধব দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...