Saturday, June 20, 2026

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

Date:

Share post:

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মাস্টারমশাইদের কাছ থেকে মানুষ শিক্ষকসুলভ আচরণ আশা করেন। সেটাই করা উচিত।

বিকাশ ভবনে দুই শিক্ষকের মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, পুলিশ যাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তাদের যেতে হবে। যাঁরা বিকাশ ভবনে চাকরির জন্য আসছেন, তাঁদের আটকানো যাবে না। যেভাবে আন্দোলনের নামে সন্তানসম্ভবাকে আটকে রাখা হয়েছিল সেটাও সমর্থনযোগ্য নয়। রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বলেন, সংযত আচরণ না করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

একই সঙ্গে আদালত জানিয়েছে, বিকাশ ভবনের সামনে এত সংখ্যক লোক নিয়ে জমায়েত করা যাবে না! লোকসংখ্যা কমাতে হবে। বড় সংখ্যায় জমায়েতের জন্য বিকল্প কোনও জায়গা খুঁজতে বলা হয়েছে আন্দোলনকারীদের। আদালত জানিয়েছে, বিকাশ ভবনের সামনে চাইলে কয়েক জন বসতে পারেন।

প্রসঙ্গত, গত ১৫ মে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের জমায়েতে উত্তেজনা ছড়িয়েছিল। একটা পর্যায়ে বিক্ষুব্ধেরা বিকাশ ভবনের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন। পরে দরজায় আলাদা করে তালা ঝুলিয়ে দেন তাঁরা। ভিতরে আটকে পড়েন শতাধিক কর্মচারী এবং সাধারণ মানুষ। রাতে লাঠিচার্জ করে পুলিশ বিক্ষোভকারীদের বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছিল। সে দিনের ঘটনায় সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে কয়েক জনকে তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মণ্ডল। পুলিশি হাজিরা এড়িয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

আরও পড়ুন – শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...