Wednesday, April 8, 2026

ডিজিটাল অ্যারেস্টকাণ্ডে কলকাতার তিন জায়গায় ED অভিযান, বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি

Date:

Share post:

ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার তিন জায়গায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিন গণেশ টকিজ এলাকায় কমল সিং নামের এক বিজেপি কর্মীর (BJP worker Kamal Singh) বাড়িতে তল্লাশি চালানো হয় বলে খবর। বেশকিছু নথি উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে।

প্রতারণার নয়া জাল ছড়িয়ে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। এক মহিলা ৪৭ লক্ষ টাকা খুইয়েছেন অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়। বাংলায় কয়েকশো ‘মিউল অ্যাকাউন্ট’-এর সন্ধান পায় ইডি।গত মাসেই ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর শিকার হন রামকৃষ্ণ মিশনের এক স্বামীজি। তদন্তে নেমে কলকাতা পুলিশ (KP) চিরাগ কাপুর ও যোগেশ দুয়ার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। জেরায় জানা যায় প্রতারণার জাল ছড়িয়েছে গোটা দেশে। এদিন সকালে দিল্লি ও কলকাতায় একযোগে চলে অভিযান। শহরের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রীটের (KK Tagore Street) বাসিন্দা কমল সিং-এর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় আধিকারিকরা। সিআরপিএফ দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। ইডি সূত্রে জানা যাচ্ছে, কমল সিংয়ের বাড়িতে চারজন মহিলা পেইনগেস্ট হিসেবে থাকছিলেন। ডিজিটাল অ্যারেস্টকাণ্ডে তাঁদের ঘরে ঢুকেই মূলত তল্লাশি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারির কোনও খবর মেলেনি।

 

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...