Thursday, June 25, 2026

ফের ভারত-বিদ্বেষ! বাংলাদেশের হস্টেলে মুছে ফেলা হল মহানায়িকার নাম

Date:

Share post:

হাসিনা সরকারের পতনের সময় থেকে বাংলাদেশজুড়ে যেন হিংসার ঝড়। দেশে বদল আনতে যে সব বিপ্লবী ছাত্ররা পথে নেমেছিল তাঁদেরই কর্মকাণ্ড দেখে যারপনাই অবাক সারা বিশ্ব। শুরু থেকেই বারবার ভারত বিরোধী বিভিন্ন কাজ করে আসছে ইউনুস সরকার। তাঁর বিরূপ কর্মকাণ্ডের কোপ পড়তে বাদ নেই বিনোদন জগতেও। এবার বাংলাদেশের সুচিত্রা সেনের নামাঙ্কিত ছাত্রীনিবাসের নাম বদলে আবারও ভারত বিরোধী মনোভাবের পরিচয় দিল সে দেশের সরকার।

মহানায়িকা সুচিত্রা সেন জন্মসূত্রে অপার বাংলার মেয়ে ছিলেন। তাই তাঁকে সম্মান জানাতে পাবনার সরকারি কলেজের এক ছাত্রীনিবাসের নাম ছিল সুচিত্রা সেনের নামে। এবার সেই ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে এখন ‘জুলাই- ৩৬ ছাত্রীনিবাস’ রাখা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন পাবনায় জন্মগ্রহন করেন, গোপালপুরে তাঁর শৈশব কেটেছে। তবে বিয়ের পর কলকাতায় চলে আসেন তিনি। জানা যায়, এরপর ১৯৬০ সালে সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত তাঁর পৈতৃক ভিটে জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে কলকাতায় চলে আসেন। দেখাশোনার অভাবে সেই বাড়ি দখল হয়ে গিয়েছিল। কিন্তু বছর খানেক আগে সেই বাড়ি পুনরুদ্ধার করে সুচিত্রা সংগ্রহশালা তৈরি হয়। এবার কিংবদন্তী অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে রাখা ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে ফেলল ইউনুস সরকার। তবে তাতে ক্ষুব্ধ স্থানীয় মানুষরা।

শুধু তাই নয় পূর্ববর্তী হাসিনা সরকারের সমস্ত চিহ্ন মুছে ফেলতে তৎপর বর্তমান সরকার। শেখ হাসিনার পরিবারের তিনজনের নামাঙ্কিত হস্টেলগুলোর নামও বদলে ফেলা হয়েছে। শেখ রাসেল হস্টেলের নাম বদলে রাখা হয়েছে ‘বিজয়-২৪ ছাত্রবাস’। এবং বে্গম ফজিলাতুন্নেসা হস্টেলের নতুন নামকরণ হয়েছে ‘আয়েশা সিদ্দিকা’।

আরও পড়ুন – এসএসসি চাকরি বাতিল মামলা: ব়্যাঙ্ক জাম্প অভিযুক্তরা পারবেন না পরীক্ষায় বসতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...