Saturday, January 24, 2026

আইপিএলের পরই অস্ত্রোপচার হতে পারে রোহিত শর্মার

Date:

Share post:

আইপিএল(IPL) শেষেই অস্ত্রোপচার রোহিত শর্মার(Rohit Sharma)! সবকিছু ঠিকঠাক চললে এমনটাই হতে চলেছে। শোনা যাচ্ছে এই আইপিএল(IPL) শেষ হলেই নাকি হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করাতে পারেন রোহিত শর্মা। তাঁর ঘনিষ্ঠমহল থেকে এমন কথাবার্তাই শোনাযাচ্ছে। হ্যামস্ট্রিংয়ের এই চোটের কারণেই বেশ কয়েকদিন ধরে দীর্ঘ সময় ধরে খেলার ব্যাপারে সমস্যা হচ্ছে রোহিত শর্মার(Rohit Sharma)। তাঁকে নিকে সমালোচনাও হচ্ছে বিস্তর। এবার শোনা যাচ্ছে সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই এগোচ্ছেন ভারতীয় ক্রিকেটের দ্য হিটম্যান।

আইপিএল চলার মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। আগামী মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সফরে যাচ্ছে ভারতীয় দল। যদিও রোহিত শর্মাকে আর সাদা জার্সিতে দেখা যাবে না। সেই সময়টাই এবার কাজে লাগাতে চাইছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কারণ সামনেই রয়েছে একদিনের বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই নিজেকে তৈরি করে ফেলতে চান হিটম্যান। ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ(2027 Odi World Cup)।

টি টোয়েন্টির পর, টেস্ট থেকেও অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। এখন শুধু ওডিআই ফর্ম্যাটেই রয়েছেন রোহিত। কার্যত ওডিআই বিশ্বকাপ খেলাই এখন রোহিত শর্মার প্রধান লক্ষ্য। সেই কারণেই নিজের পারফরম্যান্সে কোনওরকমের খামতি রাখতে চাননা রোহিত শর্মা। এই মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের চোটটাই বেশ ভোগাচ্ছে রোহিত শর্মাকে। যার ফলে মাঠেও বেশ সমস্যায় পড়ছেন তিনি। তাঁকে সমালোচনার সামনেও পড়তে হচ্ছে।

এমন পরিস্থিতিতেই তিনি যখন সময় পেয়েছেন, সেই সময়টাই অস্ত্রোপচার করিয়ে ফেলতে চাইছেন রোহিত। ওডিআই বিশ্বকাপ জেতাটাই এখন রোহিত শর্মার প্রধান লক্ষ্য। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ...

আজ দলের নেতা-কর্মীদের নিয়ে অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক

আজ লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।ভোটমুখী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বাড়াচ্ছেন...

সরস্বতী পুজো করতে গেলে লাগবে লাইসেন্স: ফতোয়া বিজেপির বিহারে

কখনও ঘর রাখতে গেলে বিজেপির লাইসেন্স লাগবে। কখনও নির্মাণ কাজের জন্য বিজেপির শিলমোহর লাগবে। নাহলে সেই সবই গুঁড়িয়ে...

ওড়িশায় একের পর এক বাঙালি শ্রমিকের হেনস্থা: হুগলির প্রৌঢ়কে লাঠি দিয়ে মার!

বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালির হেনস্থা, এটা বিজেপির মদতে এক শ্রেণির মানুষ যেন নিজেদের অধিকার বলে মনে করেছে।...