Monday, April 6, 2026

পথ চলতি তরুণীকে ধর্ষণের চেষ্টা কলকাতায়! তালতলার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

ভরসন্ধ্যায় মহানগরীর বুকে পথ চলতি এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে তালতলা থানার (Taltala Police Station) অন্তর্গত লেনিন সরণী (Lenin Sarani) এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় তরুণী ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বুঝতে পারেন এক যুবক তাঁর পিছু নিয়েছেন। এরপর তিনি ঘুরে ওই ব্যক্তিকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে কার্যত তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত। তাঁর গায়ে হাত দেন, জামা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁকে ধর্ষণ করারও চেষ্টা করা হয় বলে জানিয়েছেন ওই মহিলা। তালতলা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই টিটাগরের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে।

তরুণীর মনে এখনও আতংকের ঘোর কাটেনি। অভিযুক্ত সঙ্গে ধস্তাধস্তিতে তিনি কিছুটা জখম হয়েছেন। তাঁর অভিযোগ,পিছু নেওয়ার কারণ জিজ্ঞাসা করায় কার্যত হুমকি দিয়েছিলেন যুবক। বলেন, ‘যা করেছি, বেশ করেছি’। আক্রান্তের পরিবারের তরফে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করা হয়েছে বলে খবর। কেন ওই অভিযুক্ত এমন কাণ্ড ঘটালেন বা তরুণীর সঙ্গে তাঁর পূর্ব পরিচয় কিংবা কোনও ধরনের সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভর সন্ধেবেলা জনবহুল কলকাতার বুকে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বেশ শোরগোল পড়েছে।

_

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...