Thursday, June 25, 2026

IPL: সুকান্তর মিথ্যাচার, তথ্য দিয়ে পর্দাফাঁস শশীর

Date:

Share post:

কলকাতা থেকে আহমেদাবাদে সরে গিয়েছে আইপিএল(IPL) ফাইনাল। বিসিসিআই(BCCI) বিবৃতি দিয়ে সেই কারণও জানিয়েছে দিয়েছে। এরইমাঝে হঠাত্ করে একটি মিথ্যা পোস্ট সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar)। ম্যাচ বিসিসিআই কেন সরিয়েছে, তা না বুঝেই সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকারকে দোষারোপের কাজটা করা শুরু করেছিলেন সুকান্ত। যদিও কিছুক্ষণের মধ্যেই বিজেপি সভাপতির এই মিথ্যাচারের পর্দা ফাঁস করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। বিসিসিআই আবহাওয়ার কারণ দেখিয়ে ম্যাচ সরিয়েছে। আর সুকান্ত কোনও কিছু না জেনেই সমালোচনায় নেমে পড়েছিলেন। তাঁকে বিসিসিআইয়ের সেই বিবৃতিটি দিয়েই ভালভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শশী পাঁজা(Shashi Panja)।

বিসিসিআইয়ের(BCCI) ম্যাচ সরানোর সেই নোটিশ দিয়েই জবাবটা দিয়েছেন শশী পাঁজা। ম্যাচ সরিয়ে নেওয়ার কারণটা যে কী সেটাই ভাল করে বিজেপির রাজ্য সভাপতিকে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। গত মঙ্গলবারই সরকারীভাবে বিবৃতি দিয়ে আইপিএলের ফাইনাল ও একটি প্লেঅফের ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরানোর কথা ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই।

সেখানে কেন ইডেন থেকে সরানো হচ্ছে সেটাও জানানো হয়েছিল তাদের তরফ থেকে। আগামী ৩ জুন ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বৃষ্টির পূর্বাভাস থাকার ফলেই এই ম্যাচ সরানোর ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু সুকান্ত মজুমদার সেই কথা না জেনেই রাজ্য সরকার এবং প্রশাসনকে দোষারোপ করতে থাকেন। এরপর সোশ্যাল মিডিয়াতে বিসিসিআইয়ের সেই বিবৃতি দিয়ে সুকান্ত মজুমদারকে জবাবটা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশা পাঁজা। তিনি লিখেছেন, “সবকিছুকেই একটা রাজনৈতিক আকার দিতে খুবই ভালবাসেন। বিসিসিআইয়ের দেওয়া বিবৃতিটা আপনাকে অপদস্থ হওয়া থেকে বাঁচাতে পারে। তারা কারণ হিসাবে আবহাওয়াকে দেখিয়েছে, কখনোই রাজ্য সরকারকে নয়”।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হয়েছে। আইপিএলের ফাইনাল ইডেনের পরিবর্তে এবার হবে আহমেদাবাদে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...