Thursday, June 25, 2026

বাংলা সহায়তা কেন্দ্রে তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সাধারণ মানুষের সুবিধার জন্য এবং সরকারি প্রকল্প নিয়ে কোনও রকম সমস্যা থাকলে তার সমাধানের জন্য এলাকায় এলাকায় সহায়তা কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে তিনি পরামর্শ দেন সমস্ত কেন্দ্রেই তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও। যাতে সমস্ত মানুষ তথ্য বুঝতে পারেন, সেই জন্যই এই নির্দেশিকা।

বাংলা সহায়তা কেন্দ্র(Bangla Sahayata Kendra) থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সেই জেলার সহায়তা কেন্দ্রগুলির হাল-হকিকত সম্বন্ধে জানতে চান তিনি। স্পষ্ট জানিয়ে দেন সহায়তা কেন্দ্রগুলি থেকে যেন যথাযথ পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে বিডিও, ডিএমদের নির্দেশ দিয়ে বলেন, তাঁদের এলাকার প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এছাড়াও সহায়তা কেন্দ্রের বাইরে বাংলা ভাষার পাশাপাশি সেই এলাকার স্থানীয় ভাষায় যাবতীয় তথ্য লিখে রাখতে হবে। সহায়তা কেন্দ্র থেকে মানুষ কী কী পরিষেবা পাবেন সে-বিষয়গুলি বড় বড় অক্ষরে স্থানীয় ভাষা এবং বাংলা ভাষায় লিখতে হবে কেন্দ্রের বাইরে। কেউ যদি কোনও বিষয় বুঝতে না পারেন তাঁকে সহজ ভাষায় তা বুঝিয়ে দিতে হবে। এছাড়াও প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে এবার থেকে মাইক্রোফোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কখনও কোনও রকম দুর্যোগ হয় তাহলে যেন সহায়তা কেন্দ্র থেকে তৎক্ষণাৎ মাইক্রোফোনের মাধ্যমে তা ঘোষণা করা হয়। বিডিও, আইসি এবং ডিএমদের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) জানান, সহায়তা কেন্দ্রকে সাথে নিয়ে প্রচার করুন। মানুষের কোনও অসুবিধা থাকলে তাঁদের বলুন সহায়তা কেন্দ্রে এসে সেই সমস্যা বলতে। মানুষকে সাহায্য করুন এতে আশীর্বাদ পাবেন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...