Friday, April 3, 2026

পুনর্বাসন ছাড়াই গরিবদের উচ্ছেদ, দেশজুড়ে ১০৩ অমৃত স্টেশনের উদ্বোধন মোদির

Date:

Share post:

রেলের জায়গায় পুনর্বাসন ছাড়াই গরিব পরিবারগুলিকে তুলে দিয়ে অমৃত ভারত স্টেশন। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে থেকে ভার্চুয়াল ১০৩ অমৃত স্টেশন (103 Amrit station) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গরিবরা খেতে পেল কিনা তা দেখার বিষয় নয় মোদির। তাঁর মূল লক্ষ্য হল নিজের প্রচার। আর সেটাই দিনের পর দিন করে দেখাচ্ছেন।

আরও পড়ুন-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের

যে সব রাজ্যে সবথেকে বেশি অমৃত ভারত স্টেশনের (103 Amrit station) উদ্বোধন হল তার প্রথম তিনটিই বিজেপি শাসিত। উত্তরপ্রদেশ ১৯টি, গুজরাতে ১৮টি এবং মহারাষ্ট্র ১৫ টি। বাংলায় রয়েছে ৩ টি স্টেশন। সেগুলি হল জয়চণ্ডী পাহাড়, কল্যাণী ঘোষপাড়া এবং পানাগড়। বাকি রাজ্যগুলি হল তামিলনাড়ুতে- ৯টি, রাজস্থান ৮টি, মধ্যপ্রদেশে ৬টি, কর্ণাটকে ৫টি, ছত্তিশগড়ে ৫টি, তেলেঙ্গানায় ৩টি, ঝাড়খণ্ডে ৩টি, বিহারে টি ২, কেরলে ২টি। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে একটি করে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হল।

রেলমন্ত্রক জানিয়েছে, এর ফলে রেল স্টেশনগুলিকে বিশ্বমানের গড়ে তোলা হবে। এক ছাদের নীচে যাবতীয় পরিষেবা পাবেন যাত্রীরা। বুধবার রেল বোর্ড জানিয়েছে, প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে এই ১০৩টি স্টেশনের সার্বিক মানোন্নয়ন করা হয়েছে।

_

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...