Saturday, April 4, 2026

ফের বৃষ্টি কলকাতায়! স্বস্তিতে আমজনতা

Date:

Share post:

বুধের রাতে ঝড়-বৃষ্টির (Rain) জেরে স্বস্তি পেয়েছিলেন আমজনতা। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের রোদের তীব্রতা। বিকেলের আগে পর্যন্ত ঘর্মাক্ত অবস্থা থেকে অব্যাহতি মিলবে না সাধারণ মানুষের। তবে বিকেলের পর মিলতে পারে স্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে কলকাতায়। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

এদিকে মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যেহেতু এই সময়টা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির মরশুম, সেই কারণে এটি তৈরির প্রক্রিয়া শুরুতেই আবহাওয়া দফতরের বিশেষ নজরদারি শুরু হয়ে যাবে। তার আগে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। ১৯ মে মৌসম ভবন জানিয়েছিল, ২১ মে কর্ণাটক উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে ২২ মে আরব সাগরের ওই অংশে তৈরি হবে একটি নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোবে। আরব সাগরের নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করলেও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও জানা যায়নি।

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...