Thursday, February 5, 2026

রাজধানীতে বড় হামলার ছক বানচাল পুলিশের! গ্রেফতার দুই ISI এজেন্ট

Date:

Share post:

দিল্লিতে বড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল পুলিশ (delhi police)। গোয়েন্দা সংস্থা মারফৎ খবর পেয়ে আনসারুল মিয়ান আনসারি এবং আখলাখ আজম নামের দুই পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করেছে রাজধানীর পুলিশ। সূত্রের খবর, কাশ্মীরের আগে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) প্রত্যক্ষ মদতে দিল্লিতে হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু তা সফল না হওয়ায় এবার দিল্লিকে টার্গেট করার পরিকল্পনা ছিল বলে অনুমান গোয়েন্দাদের।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আনসারি পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল। পাকিস্তানে ফেরার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে এবং তখনই গ্রেফতার করা হয়।আইএসআই-এর হয়ে ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত গোপন নথিপত্র সংগ্রহ করে পাকিস্তানে পাঠানোর কাজ করছিল ধৃত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাঁকে জেরা করতেই আর এক আইএসআই এজেন্ট আখলাক আজমের নাম উঠে আসে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, আনসারি কাতারে ট্যাক্সিচালক হিসেবে কাজ করার সময় আইএসআই-এর এক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ হয়। এরপর তাঁকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে প্রশিক্ষণ দিয়ে মগজধোলাই করে ভারতে পাঠানো হয় গুপ্তচর হিসেবে। সূত্রের খবর, আখলাকই সেনাবাহিনীর গোপন তথ্য আনসারুলকে পাচার করত। অন্যদিকে, আনসারুল সেই তথ্য তুলে দিত আইএসআইয়ের হাতে। বর্তমানে তাঁদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে গোয়েন্দারা।

spot_img

Related articles

ফের বিপর্যস্ত ব্লু লাইন মেট্রো, সপ্তাহের মাঝেই বন্ধ পরিষেবা

ফের আত্মহত্যার চেষ্টায় ব্যাহত কলকাতা মেট্রোর ব্লু লাইনের (Kolkata Blueline Metro) পরিষেবা। বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে...

বাংলায় বিধানসভা ভোটে ‘একলা চলো’ নীতি কংগ্রেসের: সিদ্ধান্ত নিয়ে কী বলছেন সুজন-কুণাল

বামেদের সঙ্গে গাঁটছড়া খুলে এবার বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোটে একলা চলো নীতি কংগ্রেসের। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় ও প্রদেশ...

৪৪ বছর পর বেকসুর খালাস! ১০০ বছরে মুক্তি অভিযুক্তের

৪৪ বছরের পুরনো একটি খুনের মামলায় একমাত্র জীবিত অভিযুক্তকে বৃহস্পতিবার বেকসুর খালাস দিল এলাহাবাদ হাই কোর্ট(Allahabad High Court)।...

বকেয়া ডিএ-জট কাটাতে উদ্যোগ, মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গড়ল রাজ্য

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে...