Friday, April 3, 2026

শিলনোড়া দিয়ে দুই ছেলেকে থেঁতলে খুনের অভিযোগ! গ্রেফতার মা

Date:

Share post:

চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা নদিয়ার করিমপুরে। দুই সন্তানকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মৃত দুই শিশুর নাম বুদ্ধদেব মজুমদার (১২) ও জোজো মজুমদার (৮)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মা রিঙ্কু মজুমদারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে করিমপুরের আনন্দপল্লিতে। বুধবার বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে স্বর্ণশিল্পী সূর্য মজুমদার দেখেন, তাঁর দুই ছেলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে এবং মাঝখানে পড়ে রয়েছে শিলনোড়া। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন ও ছেলেদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার রাতে মৃত্যু হয় ছোট ছেলে জোজোর এবং বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বড় ছেলে বুদ্ধদেবের।

তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান, “দু’টি শিশুরই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে প্রতিবেশীদের একাংশ সে ধারণার বিরোধিতা করেছেন। স্থানীয় বাসিন্দা অদিতি বিশ্বাস বলেন, “রিঙ্কুর মানসিক সমস্যা ছিল বলে কখনও দেখিনি। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে, পুলিশ তদন্ত করে জানাক।”

সূর্য মজুমদার বলেন, “আমার স্ত্রীর সঙ্গে কোনও অশান্তি ছিল না। আমি ঘরে ঢুকতেই ও পালিয়ে যায়। ছেলেদের এমন অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কোনওদিন ভাবিনি এমন কিছু ঘটবে।” ছোট ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা রিঙ্কুকে ধরে মারধর করার চেষ্টা করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এই হৃদয়বিদারক ঘটনার নেপথ্যে সত্যিই মানসিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন – সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...