Tuesday, March 31, 2026

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার ২৯৪ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান রাজ্য সরকারের আমলে যে রাস্তার বিপুল উন্নয়ন হয়েছে তা গ্রামের দিকে গেলেই চোখে পড়বে। তবে বেশ কিছু জায়গায় এখনো বর্ষার আগে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। সে রাস্তা গুলিকে বর্ষার আগেই সারিয়ে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষা শুরু হওয়ার আগে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে  পথশ্রী প্রকল্পের কাজ শেষ করতে হবে। পয়সাটা আমাদের কারোর ব্যক্তিগত নয়। এটা মানুষের পয়সা। সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় এটা আমাদের দেখার দায়িত্ব।

এদিকে গ্রামীণ রাস্তায় ভারী ট্রাক ঢোকার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে। সে ক্ষেত্রে রাজ্য সরকার রাস্তা মেরামত করেও কোনও লাভ হচ্ছে না। এই বিষয়ে কড়া মনোভাব পোষণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বারবার বলা সত্ত্বেও কেন গ্রামীণ রাস্তায় ভারী ট্রাক ঢুকছে ?আমি বারবার বলেছি গ্রামের রাস্তায় কোনও লোডেড ট্রাক যাবে না ৷ কেন পুলিশ এটা দেখছে না ? আইসি, এসপি আর ডিএমদের বলা হচ্ছে ৷ কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তায় ট্রাক ঢোকাবেন না।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দেন, কোনও অভিযোগ থাকলে আমার কাছে পাঠান ৷ কিছুতেই কথা শোনে না এরা ৷ এটা তো ডিজি মনিটর করবে ৷সব জেলায় একই সমস্যা ৷ প্রত্যেক জেলায় একই চলছে ৷ এসব বন্ধ করতে হবে।

আরও পড়ুন – কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...