Wednesday, April 8, 2026

ফের বাংলাকে বঞ্চনা, ইডেনে ম্যাচ সরানো রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতঃ অরূপ

Date:

Share post:

আইপিএলের(IPL) ফাইনাল কলকাতা থেকে আহমেদাবাদে সরানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। এদিন বিসিসিআই(BCCI) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার ক্রীড়া মন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার মানুষকে বঞ্চনা করার জন্যেই এমনটা করা হয়েছে বলে দাবি অরুপ বিশ্বাসের(Arup Biswas)।

এদিন সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন অরূপ বিশ্বাস(Arup Biswas)। কলকাতা থেকে ম্যাচ সরানো নিয়ে বোর্ডের। অজুহাত সহ আরও নানান কথা বার্তা শোনা যাচ্ছিল। বিশেষ করে বোর্ডের তরফে আবহাওয়ার অজুহাত দেওয়া হয়েছিল। এসব দেখার পরই সরব হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই যে এমনটা হয়েছে টা বলতে কোনো দ্বিধা নেই অরূপ বিশ্বাসের।

তিনি জানিয়েছেন, “ভারতবর্ষের কোনো আবহাওয়া দপ্তরই অন্তত ২০-২২ দিন আগে আবহাওয়ার খবর দিতে পারে না। যদি তাই হয় তাহলে যে ম্যাচ গুলো বৃষ্টিতে ভেস্তে গেল, সেগুলোর খবর ছিলনা কেন। এই ম্যাচ সরানোর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলার মানুষকে বঞ্চিত করার জন্যই এটা করা হয়েছে” ।

তিনি আরও জানিয়েছেন, “রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করাই এদের প্রধান কাজ। ইচ্ছা করে বাংলার মানুষকে বঞ্চনা করার জন্যই এমনটা করা”।

ইডেন থেকে ম্যাচ সরে গেলেও। তারা এখনো কোনো প্রতিবাদ করেনি। এই নিয়েও মুখ খুলেছেন অরূপ বিশ্বাস।
তিনি জানিয়েছেন, “কেনো ওরা প্রতিবাদ করেনি সেটা আমি জানি না কিন্তু করা উচিত ছিল”।
এদিন কেন্দ্রের বিরুদ্ধে আরও তোপ দাগেন তিনি। রাজ্যের বকেয়া টাকা আটকে রেখে বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে বলেই জানিয়েছেন অরুপ বিশ্বাস।

Related articles

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...