Friday, June 26, 2026

অমৃত ভারতের প্রকল্পের আওতায় রাজ্যের তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন মোদির

Date:

Share post:

অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Station Scheme)আওতায় ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৬৫০টি স্টেশন নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই দফায় রয়েছে বাংলার তিন স্টেশন (Three stations in WB)। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় (Joychandi Pahar in Adra Division of South Eastern Railway),পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় (Panagarh in Asansol Division)এবং শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া (Kalyani Ghoshpara in Sealdah Division)। বৃহস্পতিবার রাজস্থান থেকে এই তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পানাগড়ের স্টেশনের জন্য আনুমানিক ৫.৫ কোটি টাকা, জয়চণ্ডী পাহাড়ের জন্য ১১.৪৩ কোটি এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশনের জন্য আনুমানিক ৩.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়। জানা গেছে নবরূপে সজ্জিত স্টেশনগুলিতে ফ্রি ওয়াইফাই, লিফট, এসকেলেটরের ব্যবস্থা করা হয়েছে।

প্ল্যাটফর্মের আধুনিকীকরণ, উন্নত আলোর ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নানা ধরনের উন্নত সুবিধা এবং যাত্রীদের যাতায়াতের জন্য আরও বেশ কিছু আধুনিক ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে কেন্দ্রের তরফে এই অমৃত ভারতের প্রকল্প শুরু করা হয়। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্টেশনগুলিকে নতুন ভাবে সাজানো হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য থাকবে নানা রকম আধুনিক ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলের অধীনে রয়েছে আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুম, গ্রানাইটের স্ল্যাব বসানো প্ল্যাটফর্ম, র‌্যাম্প, পার্কিং এরিয়া তৈরি করা হয়েছে। এ ছাড়াও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যে শৌচাগার এবং নিচু বুকিং কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এবার আসা যাক আসানসোল বিভাগের আওতাধীন পানাগড় স্টেশন প্রসঙ্গে। সেখানে একটি নতুন প্রবেশপথ ও ভবন নির্মিত হয়েছে। সেখানে টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, দুটি নতুন লিফট রাখা হয়েছে। প্ল্যাটফর্মের প্রতিটি বেঞ্চের মাথায় শেড করা হয়েছে এবং বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এ ছাড়াও ঝাঁ চকচকে ওয়েটিং রুম, পানীয় জল, উন্নত টয়লেট, সৌরশক্তি ব্যবহার করে আলো ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...