Friday, April 3, 2026

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সূর্যবংশী ও আয়ূশ

Date:

Share post:

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India Team) সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ১৪ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। এক ম্যাচেই গড়েছিলেন বহু রেকর্ড। তারই পুরস্কার পেলেন তিনি। সেইসঙ্গে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক হলেন চেন্নাই সুপার কিংসের আয়ূস মার্তে(Ayush Mharte)। আগামী ২৭ জুন থেকে শুরু হবে এই সফর। ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি ওডিআই ম্যাচ এবং দুটো মাল্টি ডে ম্যাচ খেলবে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল।

এবারের আইপিএলে এই দুই তরুণ ক্রিকেটার সকলের নজর কেড়েছে। বিশেষ করে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছ এই ১৪ বর্ষীয় কিশোর। আইপিএলের মঞ্চে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে যেমন প্রথমবার সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। তেমনই এবারের আইপিএলে দ্রুততম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরির রেকর্ডও গড়েছিল এই কিশোর ক্রিকেটার। সেই সময় থেকেই বৈভব সূর্যবংশী আলোচনায় উঠে এসেছিল।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৭ ম্যাচে ২৫২ রান করেছেন বৈভব সূর্যবংশী। নিজের পারফরম্যান্স দেখানোর পর থেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এবার নিজের পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। অনুর্ধ্ব -১৯ দলের জার্সিতে ইংল্যান্ডের মাটিতেই অভিষেক হতে চলেছে তাঁর।

অন্যদিকে চেন্নই সুপার কিংসের হয়ে আয়ূশ মার্তের(Ayush Mharte) পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে প্রতি ম্যাচেই কার্যত নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের হয়ে কেরিয়ারের প্রথম আইপিএলেই আয়ূশের সর্বোচ্চ রান ৯৪। সেইসঙ্গে চেন্নাইয়ের হয়ে ৬ ম্যাচে ২০৬ রানও রয়েছে আয়ূশ মার্তের। তাঁকেও বেছে নিয়েছেন নির্বাচকরা। বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...