Tuesday, April 7, 2026

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে চারপাশের বাড়িতে আগুন লেগেগাড়ি, ক্ষতিগ্রস্ত বহু গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায় (Plane Crashes Into California)। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও পুলিশ। এখনও পর্যন্ত অফিসিয়ালি মৃতের সংখ্যা জানা যায়নি।

সূত্রের খবর মধ্য পশ্চিম থেকে বিমানটি আসছিল। হঠাৎ করে কীভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি সান ডিয়েগো পুলিশ। এই ধরনের বিমানের স্বাধীনতা ৮-১০ জনের বসার ব্যবস্থা থাকে। কিন্তু যেভাবে প্লেনটি রাস্তায় আটকে পড়েছে তাতে কতজনের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত তথ্য মেলেনি। বিমানের জ্বালানি রাস্তায় ছড়িয়ে পড়ায় বড় বিপদের আশঙ্কায় আশপাশ থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। অত্যন্ত তৎপরতার সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে জ্বালানি ও বিমানের ধ্বংসাবশেষও সরিয়ে দেওয়া হয়। ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। সহকারী দমকল বিভাগের প্রধান ড্যান এডি (Assistant Fire Department Chief Dan Eddy) জানিয়েছেন, বিমানটি বিদ্যুতের তারে আঘাত করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...