Saturday, April 4, 2026

প্লেঅফের আগেই আরসিবিতে যোগ দিতে পারেন জশ হেজেলউড

Date:

Share post:

আইপিএলের(IPL) প্লেঅফের আগেই বড়সড় স্বস্তি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) শিবিরে। চোট সারিয়ে প্লেঅফের আগেই বিরাট কোহলিদের(Virat Kohli) শিবিরে যোগ দিতে পারেন জশ হেজেলউড(Josh Hazlewood)। কাঁধের চোট নাকি এখন অনেকটাই সেরে গিয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের। কাঁধের চোটের জন্য লিগ পর্বের শেষ দুটো ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে এখন নাকি সুস্থ হয়ে গিয়েছেন জশ হেজেলউড(Josh Hazlewood)।

আইপিএল মাঝে এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই(BCCI)। ভারত-পাক অশান্তির জেরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই গত ১৭ মে থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। স্থগিত থাকাকালীনই বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছিলেন। এরপর আইপিএল(IPL) শুরু হলে আর ভারতে আসেননি অজি তারকা হেজেলউড(Josh Hazlewood)।

সেই সময় নানান কথাবার্তাই শোনা গিয়েছিল। যদিও পরে নিজের কাঁধের চোটের কথাই জানিয়েছিলেন জশ হেজেলউড। আইপিএল স্থগিত হওয়ার আগেও একটি ম্যাচে খেলতে পারেননি এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এবার প্লেঅফের মঞ্চে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তার আগেই সুসংবাদ।
শোনা যাচ্ছে এখন তিনি অনেকটাই সুস্থ। প্লেঅফের আগেই নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরেও যোগ দিতে চলেছেন জশ হেজেলউড। তাঁর শিবিরে যোগদান যে বিরাট কোহলিদের বোলিং লাইনআপ অনেকটাই শক্তিশালী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...