Tuesday, April 7, 2026

আবারও চ্যাম্পিয়ন মোহনবাগান, কালীঘাটকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড

Date:

Share post:

জিতেই চলেছে মোহনবাগান(Mohunbagan)। ফুটবলে সাফল্যের পর ক্রিকেটেও একের পর এক সাফল্য পেয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইডেনে জেসি মুখার্জী টি টোয়েন্টি ট্রফি(JC Mukherjee T20 Trophy) চ্যাম্পিয়ন মোহনবাগান(Mohunbagan)। ফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল মোহনবাগান। কালীঘাট(Kalighat) ১৭৯ রানের লক্ষ্য মোহনবাগানের সামনে দিলেও, মোহনবাগানকে সেই ম্যাচে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি। মোহনবাগানের মাত্র ৬ উইকেটই তুলতে পেরেছিলেন কালীঘাটের বোলাররা।

বোলাররা তাদের কাজটা করেই দিয়েছিলেন। বাকিটা সামলে দিয়েছিলেন মোহনবাগানের(Mohunbagan) ব্যাটাররা। বিশেষ করে মোহনবাগানের তারকা ব্যাটার সুদীপ কুমার ঘরামি। তাঁর ২৮ বলে ৬২ রানের ঝোরো ইনিংসটাই কার্যত মোহনবাগানের জয়ের রাস্তাটা আরও প্রশস্ত করে দিয়েছিল। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

এদিন মোহনবাগানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল কালীঘাট। সেখানেই শেখর মন্ডলের ৬১ রান ও শুভম চট্টোপাধ্যায়ের ৫০ রানের ইনিংসে ভর করে ১৭৯ রানে করে কালীঘাট। ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টিকর মঞ্চে এই রান তাড়া করাটা যে খুব একটা কঠিন নয় তা মোহনবাগান ভালো ভাবেই জানত। জবাবে ব্যাটিং করতে নেমে সুদীপ ঘরামির ২৮ বলে ৬২ রানের ঝোরো ইনিংস।

সেইসঙ্গে শুভঙ্কর বলের ১৬ বলে ৩১ রানের ইনিংস। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। আরও একটা চ্যাম্পিয়নের ট্রফি এবার মোহনবাগানের ক্যাবিনেটে।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...