Tuesday, April 7, 2026

দেশে ফের বাড়ছে কোভিডের দাপট! কেরালায় আক্রান্ত বেড়ে ২৭৩ 

Date:

Share post:

ভ্যাকসিনের ডবল ডোজ, বুস্টার নিয়েও কোভিড ১৯- এর (Covid 19) প্রকোপ থেকে সুরক্ষিত থাকতে পারছে না দেশবাসী। ফিরছে চেনা মহামারির আশঙ্কা! এখনও পর্যন্ত এই ভাইরাসের সব থেকে বেশি দাপট দেখা গেছে দক্ষিণ ভারতে (South India)। কেরালায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭৩। নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। হাসপাতালগুলিকে পর্যাপ্ত বেড , ওষুধ এবং অক্সিজেনের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে (Delhi) নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। গুজরাটে ১৫ জনের দেহে কোভিডের (Covid 19) ভাইরাস মিলেছে।

এপ্রিল-মে মাসের খামখেয়ালী আবহাওয়া আর বর্ষা প্রবেশের প্রাক মূহুর্তে এমনিতেই জ্বর -সর্দি কাশির প্রকোপ বেড়েছে। তার মাঝে দক্ষিণ ভারত জুড়ে ফিরেছে কোভিডের আতঙ্ক। শুক্রবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কেরালার কোট্টায়ামে ৮২ জন, তিরুবনন্তপুরমে ৭৩, এর্নাকুলামে ৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই সে রাজ্যে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, কর্ণাটক-সহ একাধিক রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...