Sunday, March 22, 2026

প্রথম এলেন তৃণমূল প্রতিনিধিরা: বিধ্বস্ত কাশ্মীরে যাওয়া সাংসদদের ধন্যবাদ ওমরের

Date:

Share post:

দেশের মানুষের যখনই যে জায়গায় সবথেকে বেশি প্রয়োজন হয়েছে পাশে দাঁড়ানোর, তখনই নিখোঁজ হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পহেলগাম হামলা (Pahalgam attack) থেকে পাকিস্তানের লাগাতার ড্রোন হামলার সময় একইভাবে বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দেশের প্রধানমন্ত্রী। আর কাশ্মীরের লাগাতার মর্টার আর গুলির শিকার বাসিন্দাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি (five member delegation) দলের কাশ্মীরের তিন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলার পরে আশ্বস্ত বোধ করেছেন খোদ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও (Omar Abdullah)। এমনকি তৃণমূলের প্রতিনিধিদলের সফরের পরেই কাশ্মীর সফরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

২১ মে থেকে ২৩ মে কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি ও জম্মুতে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যান তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এর আগে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণার পরই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এই সব এলাকায় গিয়ে আক্রান্ত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সহযোগিতার ব্যবস্থা করে দেন। তাই তিনি জানতেন এই সব এলাকার মানুষের পাশে দাঁড়ানো কতটা প্রয়োজন। তাই তৃণমূলের প্রতিনিধিদল যেতে তিনি নিজেও আশ্বস্ত বোধ করেন।

শুক্রবার তৃণমূলের প্রতিনিধিদলের কাশ্মীরের আক্রান্ত এলাকা পরিদর্শনের পরই শনিবার সেখানে যান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই প্রেক্ষিতেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar abdullah) জানান, মন থেকে তৃণমূল (TMC delegation) কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ। তাঁরাই প্রথম এসেছেন কাশ্মীরে। ওনাদের পাঁচ সদস্য আসেন। সড়ক পথে তাঁরা যান। পুঞ্চে যান। সেখান থেকে রাজৌরি, জম্মু। ওনাদের আসা ও মানুষের কথা শোনার বিষয়টি একটি বড় ঘটনা। আমাদের মনে হচ্ছে যেন কেউ আমাদের পাশে রয়েছেন।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...