Wednesday, April 1, 2026

শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বড় জয় ধোনির সুপার কিংসদের

Date:

Share post:

শেষ ম্যাচটা নিজেদের স্টাইলেই শেষ করল চেন্নাই সুপার কিংস(CSK)। এবারের আইপিএলে(IPL) বিশ্রী পারফরম্যান্স। সবার প্রথম দল হিসাবে আইপিএলের(IPL) প্লেঅফের দৌঁড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস(CSK)। রবিবার শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল ধোনি বাহিনী। সেখানেই বিধ্বংসী পারফরম্যান্স। গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলে ৮৩ রানে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস।

এই ম্যাচই কী এমএস ধোনির(MS Dhoni) শেষ ম্যাচ। সিএসকের শেষ ম্যাচ আইপিএলে(IPL) খেলা হয়ে গেলেও, এদিনও কিন্তু ধোনির অবসর নিয়ে জল্পনা মিটল না। একের পর এক হারের পর শেষ ম্যাচটা জেতার আবদারই ছিল সিএসকে সমর্থকদের। শেষপর্যন্ত সেটাই হল। শেষবারের মতো ফের একবার চিপকে দেখা গেল হলুদ আর্মির উচ্ছ্বাস।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আয়ূশ মার্তে এবং ডেভন কনওয়ে। ১৭ বলে ৩৪ রানের ঝোরো ইনিংস আয়ূশ মার্তের। ডেভন কনওয়ে ৫২ রানের ইনিংস খেলেই সাজঘরে ফেরেন। এদিন ফের একবার জ্বলে উঠেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। ২৩ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। তাদের এই পারফরম্যান্সে ভর করেই চেন্নাই সুপার কিংস করে ২৩০ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে নূর আহমেদ এবং অনসূল কম্বোজের দাপটের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি গুজরাট টাইটান্স। দুজনেই তুলে নিয়েছেন তিনটি করে উইকেট। ওপেনিংয়ে সাই সূদর্শন ২৮ বলে ৪১ রানের ইনিংস খেললেও, শুভমন গিল থেকে জস বাটলার, রাদারফোর্ডরা একেবারেই নিজেদের সেরা ছন্দে এদিন ছিলেন না। একের পর এক উইকেট খুয়ে চাপটা ক্রমশই বাড়তে থাকে গুজরাটের ওপর।

সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারিনি তারা। ১৪৭ রানেই শেষ হয়ে যায় গুজরাট টাইটান্স। প্লেঅফে নামের আগে লিগের শেষ ম্যাচ হারাটা খানিকটা হলেও কিন্তু চাপে ফেলে দিল গুজরাট টাইটান্স শিবিরকে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...