Friday, June 26, 2026

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা

Date:

Share post:

রবিবাসরীয় সকালে বাংলাসহ দেশ জুড়ে মোট পাঁচ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ( Date of By-elections for five assembly constituencies) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। গুজরাটের দু’টি কেন্দ্র, কেরালা এবং পঞ্জাবের একটি কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জে (Kaliganj, Nadia) আগামী মাসেই উপনির্বাচন হবে বলে জানানো হয়েছে। কোথায় কবে ভোট এদিন তাও জানিয়েছে কমিশন।

কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে দেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রের আসন খালি হয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ার কালীগঞ্জ, গুজরাটের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরালার নিলম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। এরপর ২৩ জুন সোমবার ভোট গণনা হবে। গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (Nasirudden Ahmed) মৃত্যু হয়। ফলে প্রায় তিন মাস ধরে বিধায়কহীন কালীগঞ্জ। একই ছবি গুজরাটেও।কাদি কেন্দ্রের বিধায়ক ছিলেন করসনভাই পাঞ্জাভাই সোলাঙ্কি। দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। বিসাবদরে আম আদমি পার্টির বিধায়ক পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন হবে।কেরালার নিলম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার। তিনি পদত্যাগ করেছেন। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ (AAP) বিধায়কের মৃত্যুর কারণে সেখানে শূন্য আসনে এবার উপনির্বাচন হতে চলেছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...